বিশেষ প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারকে জামিন দিয়েছেন হইকোর্ট।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গেলো ২২ জানুয়ারি তৈমূর আলম খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার একাধিক মামলার আসামি।
সদর থানায় নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সেদিন তৈমূর আলমকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আজ আদালত জামিন মঞ্জুর করেন।





