জামিন পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল

বিশেষ প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে গাড়ি পোড়ানোর আরো একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এটি ছিল তাঁর বিরুদ্ধে দায়ের করা ১৪৪তম মামলা।

আজ বুধবার সকালে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও  বিচারপতি এ এন এম বশিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এই আদেশের ফলে সোহেলের মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে তাঁর পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মো. মোস্তফা সরোয়ার সোহান ও এম মাসুদ রানা।

এ বিষয়ে আইনজীবী সোহান সাংবাদিকদের জানান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এ মামলাসহ উচ্চ আদালত থেকে ১৪৪টি মামলায় জামিন পেয়েছেন।

গত ৬মার্চ তিনি মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে তাঁকে রমনা থানার ২০১৫ সালের ১০ জানুয়ারি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়।  আজ এ  মামলায় জামিন হওয়ায় তিনি যেকোনো সময় মুক্তি পাবেন।গত সোমবার সোহেলকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

কারাগার থেকে মুক্তির পর যেন তাঁকে পুনরায় গ্রেপ্তার বা হয়রানি না করা হয়, সে জন্যহাইকোর্টে ওই রিট আবেদন করা হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।