× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুরের বাবা-মার আত্মসমর্পণ, দুই পুলিশ প্রত্যাহার

admin
হালনাগাদ: সোমবার, ৫ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান বাবা-মা আত্মসমর্পণ করেছেন।

রোববার রাত পৌনে ১১টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানায় আত্মসমর্পণ করেন। ফয়জুরের বাবা আতিকুর রহমান এবং মা মিনারা বেগম।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার এসব কথা জানিয়েছেন।

এদিকে এই ঘটনায় রোববার দায়িত্বে অবহেলার দায়ে জাফর ইকবালের নিরাপত্তায় থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এই তথ্য জানিয়েছেন। তবে তিনি তাদের নাম ও পদবী কী তা জানাননি।

যে অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে, তার একটি ছবিতে ওই দুই পুলিশ সদস্যকে জাফর ইকবালের থেকে দূরে দাঁড়িয়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।

শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক অনুষ্ঠানে হামলার শিকার হন জাফর ইকবাল। পেছনে দাঁড়িয়ে থাকা ফয়জুর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচে আনা হয়েছে। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন। রোববার তা সন্ত্রাস দমন আইনের মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এদিন বিকেলে ফয়জুর রহমানকে পুলিশ হেফাজতে দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..