জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করে জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
আজ শনিবার এশিয়ার সর্ববৃহৎ শপিংমল রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের ‘মহল’ হলে এ সম্মেলন উদ্বোধন ও নাম ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জিএম কাদের এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করবেন দলের মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।সভাপতিত্ব করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এছাড়া পার্টির কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে আছেন। অনুষ্ঠান পরিচালনা করছেন জাতীয় পার্টির জেলা শাখার সদস্য সচিব ও সাবেক এমপি খান মোহাম্মদ ইসরাফিল (খোকন)।
সভাপতিত্ব করেছেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
এদিকে সম্মেলন সামনে রেখে জেলার নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ঢাকা জেলার অধীনে ৫টি উপজেলা ও ৩টি পৌর শাখা আছে।


