বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দি নিউজের ইফতার বিতরণ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দি নিউজের ইফতার বিতরণ

প্রাণঘাতী করোনার সংকটে দিশেহারা বিশ্ববাসী। ভাইরাস সংক্রমণ কমাতে কর্মহীন অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া মানুষের আয় নেই, ঘরে খাবার নেই। পবিত্র রমজান মাসেও তাদের একটু ভালোভাবে ইফতার করার সাধ্যটুকুও নেই। সেসব মানুষের জন্য প্রতিদিন খাবারের প্যাকেট বিতরণ করেছেন দি নিউজ।

আজ ২৮ রমজান(২২ মে) শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিদিনের ন্যায় ইফতার বিতরণ করা হয়।

দি নিউজের উদ্যোগে পুরো রমজান মাসব্যাপী অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করছে। ছিন্নমূল মানুষেরা যাতে একটু ভালোমত ইফতার করতে পারে এজন্য এই প্রয়াস।

এছাড়াও এর আগে তিনি রাজধানীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে খাদ্য সামগ্রী-সাবান বিতরণ এবং রান্না করে খাবার বিতরণ করে আসছেন।

এসময় উপস্থিত ছিলেন দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, বার্তা সম্পাদক রাইকিশোরী চৌধুরী ও স্টাফ রিপোর্টার শওকত হোসেন জনি।

সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, আমাদের যেটুকু সামর্থ্য আছে আমরা তা দিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছি। এতে যদি কিছু মানুষও উপকৃত হয়, এই করোনাকালে তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি সেই প্রত্যাশা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।