৪১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতু

৪১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতু
আজ মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মাওয়া প্রান্তে মূল পদ্মা সেতুর ১২ এবং ১৩ নম্বর পিলারের উপর দুপুর ১২ টা ২ মিনিটে সর্বশেষ ৪১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার। মূল সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১ হাজার ৩৩৩টি এবং ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ১ হাজার ৯৪২টি স্থাপন করা হয়েছে।
মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৪৮৪টি সুপারটি গার্ডারের মধ্যে ৩২১টি স্থাপন করা হয়েছে। মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯১ ভাগ। নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা প্রায় ৭৬ ভাগ। ইতোমধ্যে মাওয়া ও জাজিরা প্রান্তের সংযোগ সড়কের শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অনুমোদিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮২ দশমিক ৫০ ভাগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।