জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রার্থনা সভা

বিশেষ প্রতিবেদক :   আজ ১৭ মার্চ শুক্রবার মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে  বেলা ১১.৩০ টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রয়াত সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তীর স্ত্রী রীতা চক্রবর্তীর সভাপতিত্বে ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায়ের পরিচালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন কাজল দেবনাথ, মুকুল বোস, অ্যাড. তাপস কুমার পাল, নির্মল কুমার চ্যাটার্জী, মিলন কান্তি দত্ত, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, বলরাম পোদ্দার, নারায়ণ সাহা মনি, কিশোর রঞ্জন মন্ডল, ড. তাপস চন্দ্র পাল, পলাশ চক্রবর্তীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

প্রার্থনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি ও  সদগতি কামনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।