জাকের পার্টি বিশ্বওলীর প্রতিষ্ঠিত আদর্শের পার্টি -জাদু মিয়া

আবু নাসের হুসাইন :  পবিত্র ঈদুল আযহার তাৎপর্য এবং বিশ্বওলী ফরিদপুরীর প্রতিষ্ঠিত জাকের পার্টির আদর্শ তুলে ধরে ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার বলেছেন, সারা বাংলাদেশের ধনী, গরীব সকল স্তরের মানুষকে নিয়ে এক সাথে একই প্লেটে খাবার খাওয়ানো কেবল জাকের পার্টির মাধ্যেমেই সম্ভব।

এসময় তিনি আরো বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর প্রতিষ্ঠিত আদর্শের পার্টি। এই পার্টিতে কোন মুনাফেকের স্থান হবে না। তিনি সর্বশেষে ফরিদপুর জেলার সকল উপজেলা সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দকে ঈদুল আযহার মহা জামাত কে সাফল্যমন্ডিত করার জন্য আহব্বান জানান।

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সোমবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা জাকের পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত জাকের পার্টির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জাদু মিয়া একথা বলেন। তিনি আরো বলেন, জাকের পার্টি দেশের প্রতিটি উপজেলায় ঈদ জামাতের আয়োজন করবে ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ভূইয়া, সাংগঠণিক সম্পাদক বায়েজিদুর রহমান, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খানসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। পরে রসূল (সঃ)এর উপর দাড়িয়ে দরূদ, সালাম প্রেরণ ও মুনাজাতের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।