অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ তারিখ জনতার উদ্দেশ্যে ভাষনে ভারতবাসীকে ২২ মার্চ একদিনের জন্য জনতা কার্ফু পালন করার আবেদন জানিয়েছিলেন।
আগামীকাল ২২ মার্চ রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত গোটা দেশে জনতা কার্ফু পালন করার আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ট্রেনে, বসে, রাস্তা ঘাটে এখন একটাই কথা তারা আগামীকাল জনতা কার্ফুকে সমর্থন করছে। সবরকম রাজনীতিকে দূরে সরিয়ে রেখে মোদীর আবেদনে একদিনের জনতা কার্ফু পালন করার জন্য বদ্ধপরিকর সবাই। নিজের স্বার্থে না, রাজনৈতিক দলের স্বার্থেও না। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত সবার।
নরেন্দ্র মোদীর এই আবেদনের পর এক একটি রাজনৈতিক দল এক এক ভাবে প্রতিক্রিয়া দেয়। কংগ্রেস, এনসিপি সমেত বিরোধী দল গুলো যেমন মোদীর এই আবেদনকে সমর্থন করে একদিনের জন্য জনতা কার্ফু পালন করবে বলে জানিয়েছে। তেমনই তৃণমূল, সিপিএম এর মতো বিরোধী দল গুলো এই কার্ফুর বিরোধিতা করেছে। যদিও পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জনতা কার্ফুর আবেদনকে সমর্থন করেছেন।
জনতা কারফিউকে সমর্থন জানালো বলিউড! হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূয়সী প্রশংসা। নরেন্দ্র মোদীর এই আহ্বানের পর বলিউডের নক্ষত্র এবং ক্রিকেটাররা জানিয়েছেন তাঁরা ওইদিন জনতা কার্ফু পালন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদনে অমিতাভ বচ্চন ট্যুইট করে বলেন, ‘আমি এই জনতা কারফিউকে সমর্থন করি। এর সাথে সাথে আমি দেশের সেই সমস্ত মানুষদের স্যালুট জানাচ্ছি যারা জরুরী সেবা জারি রেখেছেন। এক হন। ভালো থাকুন আর সাবধান থাকুন।”
শুধু অমিতাভ বচ্চনই না, বলিউড খিলাড়ি অক্ষয় কুমার, অজয় দেবগন আর ধর্মেন্দ্র সমেত অনেক বলিউড সেলিব্রেটিরা জনতা কারফিউ নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন। এমনকি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কারফিউকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
জনতা কার্ফু সঠিকভাবে রূপায়ন করা হলে সংক্রমণ রোখা সম্ভব! মোদীর পদক্ষেপকে স্বাগত জানাল WHO। বিশ্ব স্বাস্থ সংস্থা (WHO) এর প্রতিনিধি হেঙ্ক বেকেডাম মোদীর এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন সঠিকভাবে কার্ফু রূপায়ন করা হলে দীর্ঘকালীন ভাইরাসের সংক্রমণ কমে যাবে।



