জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সন্ত্রাসকে মোকাবিলা করবো -শাজাহান খান

জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সন্ত্রাসকে মোকাবিলা করবো -শাজাহান খান

আন্দোলনের নামে কারো নাশকতা আওয়ামী লীগ মেনে নেবে না। আমরা সেটা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবো। বিগত দিনেও আমরা করেছি, আগামী দিনেও জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সন্ত্রাসকে আমরা মোকাবিলা করবো। বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি।

আজ শনিবার (২২ এপ্রিল) সকালে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শাজাহান খান বলেন, নির্বাচন হলে সরকার পরিপূর্ণ হয়। সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার যথেষ্ট সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে।

এসময় জেলার প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।