ছয়মাস পর দেশে ফিরলো ৩ বন্ধু, পরিবারের কাছে হস্তান্তর

ছয়মাস পর দেশে ফিরলো ৩ বন্ধু, পরিবারের কাছে হস্তান্তর
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ছয়মাস পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ভারতে ঘুরতে যাওয়া বাংলাদেশি তিন বন্ধু। তারা অবৈধ পথে আল আমিন নামে একটি ছেলের সাথে ভারতে ঘুরতে গিয়েছিল। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসারা হলো -যশোরের অভয়নগর থানার গোয়াখোলা গ্রামের সালাম সরদারের ছেলে আসাদ সরদার(১৬), মৃত বাবু ফকিরের ছেলে সবুজ ফকির (১৮) ও সোনা মিয়ার ছেলে ইহ্রাহিম মিয়া (২০)।
বেনাপোল পোর্ট থানার এসআই মুরাদ হোসেন বলেন,ছয়মাস আগে অভয়নগর থানার গোয়াখোলা গ্রামের প্রতিবেশী আল আমিন নামে একটি ছেলের সাথে তারা তিন বন্ধু ভারতের দিল্লীতে ঘুরতে যায়। সেখানে একটি রেলস্টেশন এলাকায় আল আমিন তাদের ফেলে পালিয়ে যার। এ সময় রেল পুলিশের হাতে তারা আটক হয়। পরে আদালতের মাধ্যমে হোলি চাইল্ড নামে একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। উদ্ধার হওয়া কিশোরা বাংলাদেশি কিনা যাচাই বাচাই করে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদের দেশে আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)মুজিবর রহমান বলেন, দালালের মাধ্যমে তারা ভারতে যায়। সেখানে রেলস্টেশনে ঘোরাঘুরির সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং আদালতে পাঠায়। একটি এনজিওর সহযোগীতায় তাদের হেফাজতে থাকার ৬ মাস পর আজ ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।