ছাতকে ৩টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::  ছাতকের চরমল্লা ও জাউয়া ইউপির হতদরিদ্র পরিবারে নগদ ৫শ’ টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

রোববার ৮অক্টোবর এসব মালামাল বিতরণ কার্যক্রমের আনষ্ঠানিক উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল হাসনাত ও মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, চরমহল্লা ইউপির ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোশারফ হোসেন, ইউপি সচিব মাসুক মিয়া, ইউপি সদস্য এখলাছুর রহমান, কয়েছ আহমদ, হুশিয়ার আলী, আলী আহমদ, নুর মিয়া, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, নুরুজ্জামান শামীম, সদস্যা অঞ্জলী রানী দাস, বীনা রানী দাস, হাফছা বেগম এবং জাউয়া ইউপির ট্যাগ অফিসার প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, ইউপি সচিব একরামুল হক, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুল হক, আব্দুল কদ্দুছ সুমন, কাজি রুমেল মিয়া, এসএম মাহমুদ, আঙ্গুর মিয়া, আব্দুন নূর, হাজি সোনা মিয়া, হিরন মিয়া, ইউপি সদস্যা সায়েরা বেগম, মমতাজ বেগম, সাফিয়া বেগমসহ স্থানীয় গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এদিকে গোন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির ৭শ’ ২৫টি হতদরিদ্র পরিবারে ভিজিএফের ৩০কেজি করে চাল নগদ ৫শ’টাকা করে বিতরণ করা হয়েছে।

রোববার এসব মালামাল বিতরণ করা হয়। এর আষ্ঠানিক উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ফয়জুর রশীদ, ইউপি সদস্য সামছুল হক, ইউপি সদস্য আব্দুর রহমান, রাজন তালুকদার, আনোয়ার হোসেন, আলকাব আলী, মাহমুদ আলী, সুরেতাজ মিয়া, হোসাইন আহমদ, নিজাম উদ্দিন, ইউপি সদস্যা শোভা রাণী দাস, রেহেনা বেগম, সাদিকা বেগম, ইউপি সচিব অধির রঞ্জন দাস, ইউপি উদ্যোক্তা সুজেল মিয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।