ছাতকের ভাতগাঁও ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

ছাতক প্রতিনিধিঃ ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ২০১৯-২০২০ইং অর্র্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে ১ কোটি ২৩ লক্ষ ৪৩ হাজার ১শ’২০টাকা আয় এবং ১ কোটি ১৮ লক্ষ ২২ হাজার ৬শ’৪ টাকা ব্যয় দেখানো হয়েছে। উদ্ধৃত হিসেবে দেখানো হয়েছে ৫ লক্ষ ২০হাজার ৫শ’১৬ টাকা। বুধবার সন্ধ্যায় ইউনিয়ন কমপ্লেক্স সমে¥লন কক্ষে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার এ বাজেট ঘোষনা করেন। এ সময় ইউপি সচিব দিলোয়ার হোসেন, ইউপি সদস্য সাজিল হোসেন বাবুল, সুজন মিয়া, কামাল উদ্দিন, হাফিজ মনিরুল ইসলাম, সুনু মিয়া, সাজুর মিয়া, বিরজা রানী বিশ্বাস, স্থানীয় মানিক মিয়া, ছায়াদ মিয়া, আব্দুল মনাফ, আছকির আলী, সাবেক মেম্বার মিলন মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।