ছাতকের একতা বিদ্যালয়ে মিলাদ ও দোয়া

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  ছাতকের সিংচাপইড় ইউপির সিংচাপইড় একতা উচ্চ বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ১২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মিলাদ পূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হেনা।

শিক আইনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষিকা স্মৃতি রানী দাস, শিক্ষক মো. ইফতেখার আলম, আব্দুল মান্নান, আবুল কাশেম, শহিদুল ইসলাম, মো. মোমিন শেখ, ননীগুপাল পুরকায়স্থ ও গৌতম মন্ডল প্রমূখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া পরিচালনা করেন, সিংচাপইড় কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহমদ হোসাইন। সভাশেষে পরীক্ষার্থীদের এডমিড ও রেজিষ্টেশন কার্ড প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।