বগুড়ায় ছাগলে লাউগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৪

বগুড়ায় ছাগলে লাউগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৪
অনিষা ঘোষ, বগুড়াঃ  বগুড়ার সোনাতলায় ছাগলে লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে শফিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আরো চারজন আহত হয়েছে। আহতদের সোনাতলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
শনিবার (১১ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ১০ টায় সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে এই  সংর্ঘষের ঘটনা ঘটে। নিহত শফিকুল চকনন্দন গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে।
জানা গেছে, সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের চকনন্দন   গ্রামের আব্দুল খালেকের জমিতে লাগানো লাউ গাছ খেয়ে ফেলে একই গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে শরিফুলের একটি ছাগল। লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন লাঠি শোটা নিয়ে সংর্ঘষে জড়িতে পড়েন। এসময়  শরিফুল, শফিকুল, শামিমা, বুলবুল, লাভলীসহ বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে শফিকুল মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে ফারুক ও শাকিল নামের দুইজনকে আটক করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।