× Banner
সর্বশেষ
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর – তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন; বাজারে ব্যাপক চাহিদা

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

চীনের সঙ্গে গঠনমূলক ও স্বচ্ছ সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র

জন্স হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব অ্যাডভ্যান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজে বৃহস্পতিবার বক্তৃতা করার সময় মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জানিয়েছেন, চীনের সঙ্গে ওয়াশিংটন গঠনমূলক এবং স্বচ্ছ অর্থনৈতিক সম্পর্ক চায়। তিনি বলেন, আমেরিকা ও চীন হচ্ছে বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং তাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক অপরিহার্য। কিন্তু দুই দেশের সম্পর্ক বর্তমানে সুস্পষ্টভাবে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। তিনি এখনো চীনের অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বেইজিং সফরের পরিকল্পনা হাতে রেখেছেন বলেও জানান। তবে একই সঙ্গে বেইজিংয়ের প্রতি হুশিয়ারও উচ্চারণ করেছেন তিনি।

চীনকে সতর্ক করে জ্যানেট বলেছেন, আমেরিকা যেসব ক্ষেত্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তা লঙ্ঘন করে চীন যদি মস্কোর কাছে কোনো ধরনের পণ্য সরবরাহ করে; তাহলে তার জন্য দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

বক্তৃতায় জেনেট ইয়েলেন আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বড় ও গতিশীল অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করে বলেন, আমেরিকা যেমন সম্পদের ক্ষেত্রে নেতৃত্বের অবস্থানে রয়েছে, তেমনি প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রেও নেতৃত্ব দিচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী ইয়েলেন আরও বলেন, চীন যতক্ষণ পর্যন্ত নিয়মনীতি মেনে চলবে – ততক্ষণ পর্যন্ত উদীয়মান চীনের অগ্রযাত্রা আমেরিকা ও বিশ্ববাসীর জন্য মঙ্গলজনক হবে।

সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই দেশই লাভবান হতে পারে। আমাদের লক্ষ্য পরিষ্কার ও সৎ। দুই দেশের মধ্যে যে ঝামেলা রয়েছে তা দূর করা এবং শান্তিময় বাস্তবতার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলা।


এ ক্যটাগরির আরো খবর..