প্রাণঘাতী করোনাভাইরাসের জনক চীনকে (China) একঘরে করার জন্য ভারত সমেত গোটা বিশ্ব উঠেপড়ে লেগেছে। সেই মর্মেই ভারতে ব্যাপক ভাবে চলছে চীনা পণ্য বর্জন করার অভিযানে ভারতের ব্যবসায়ী সংগঠনের ৭ কোটি ব্যবসায়ী ও কাশ্মীরের জওয়ানদের একযোগে চীনের পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের ডাকের পর সেনার ক্যান্টিন থেকে বিদেশী সামগ্রী বর্জন করার ঘোষণা করা হয়েছিল। ১ লা জুন সেনার ক্যান্টিন থেকে প্রায় ১ হাজার রকমের বিদেশী সামগ্রী সরিয়ে ফেলা হয়। শুধু সেনাই না, দেশের মানুষও এখন চীন তথা বিদেশী পণ্য বর্জনের জন্য অভিযান চালাচ্ছে।
ভারতের ব্যবসায়ী সংগঠন CAIT দেশে চীনা পণ্য বহিষ্কার করার অভিযান আরও দ্রুত করে দিয়েছে। এই সংগঠনের সাথে যুক্ত ৭ কোটি ব্যবসায়ী একযোগে চীনের পণ্য তাদের ব্যবসায়িক তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। এর ফলে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে চীনের, তেমন আরেকদিকে ভারতে স্বদেশী পণ্যের চাহিদাও বেড়ে চলেছে।
এবার এই চীনা পণ্য বর্জনে কাশ্মীরের সিআরপিএফ (CRPF) জওয়ানদের একটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়। ওই ভিডিওতে দেখা যায় যে, সিআরপিএফ জওয়ানরা চীনের বিরুদ্ধে সরব হয়ে একযোগে চীনা পণ্য বহিষ্কার করার প্রতিজ্ঞা নিচ্ছেন।
উত্তর কাশ্মীরের ১১৭ নং ব্যাটেলিয়নের জওয়ানরা মেড ইন চাইন প্রোডাক্ট বয়কটের ডাক দিয়েছেন। খাদ্য সামগ্রী থেকে শুরু করে, পোশাক, ইলেকট্রনিক্স সমেত সমস্ত চাইনা প্রোডাক্ট বয়কট করার জন্য সরব হয়েছেন ওনারা।



