চিকিৎসার জন্যে ৬ দিনের সফের সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয়দিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন। চিকিৎসা শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বলেন, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।

চিকিৎসার জন্য রাষ্ট্রপতি এর আগে কয়েকবার সিঙ্গাপুর ও যুক্তরাজ্যেও গিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।