× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

চাটখিলে বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ৩ আহত ৩

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ মে, ২০১৯

মৃনাল কান্তি -নোয়াখালী :-চাটখিল-রামগঞ্জ মহাসড়কের চাটখিল উপজেলার মুন্সির রাস্তা নামক স্থানে বৃহস্পতিবার সকাল  সাড়ে ৯ টার দিকে স্থানীয় বাস সার্ভিস জননী পরিবহনের একটি গাড়ী সড়কের পাশে খালে পড়ে গেলে ৩ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়।

গাড়িতে থাকা আহত ফারুক হোসেন দাবি করেন, গাড়িটির চালক তার বাম পাশের সিটে বসা এক সুন্দরী মহিলার দিকে তাকাতে তাকাতে গাড়ি চালালে গাড়িটির নিয়ন্ত্রন  হারিয়ে ফেলে এ সড়ক দুর্ঘটনাটা ঘটে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ জনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের মধ্য ২ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। নিহতরা হলেন সোনাইমুড়ী উপজেলার নাওতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে ভাঙ্গারী মালের ব্যবসায়ী  নুর আলম (৩৫) এবং অপরজন বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে জাফর আহমেদ। পেশায় তিনি একজন সুইপার।


এ ক্যটাগরির আরো খবর..