চলে গেলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা কমল হালদার

চলে গেলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা কমল হালদার

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিপি)’র সাবেক কর্মকর্তা কমল হালদার, বার্ধক্যজনিত কারনে শনিবার রাতে বরিশালের আগৈলঝাড়ায় পশ্চিম বাগধা গ্রামে নিজ বাড়িতে মারা যান।

আজ রোববার বিকেলে খ্রীষ্ট ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিত ৭৩ বৎসর।

তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, পুত্রবধু ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। কমল হালদারের মৃত্যুতে বিভিন্ন খ্রীষ্টিয় মন্ডলীর প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা শেষকৃত্যানুষ্ঠানে অংশ গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।