নওগাঁয় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ

নওগাঁয় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ
মামনুর রশীদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ  নওগাঁয় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৬ আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। সোমবার বেলা ১১ টায় নওগাঁ পুলিশ লাইন্সে চরমপন্থীদের মধ্যে যারা আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের প্রায় ৩৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
 এসময় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম বলেন, অপরাধীদের সংশোধনের মাধ্যমে ভালোর পথে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। তাতে যে সকল সহযোগিতা প্রয়োজন তা করতে দেশরত্ন শেখ হাসিনা সর্বদা প্রস্তুত আছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।