× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

চরভদ্রাসনে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তরুনের আমরণ অনশন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

নাজমুল হাসান নিরব,ফরিদপুর থেকে: আবরাব নাদিম ইতু।ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের ছাত্র।পিতা একজন স্কুল শিক্ষক।বাড়ি চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে।যে কোন যায়গায় অন্যায় দেখলে প্রতিবাদ করতে নেমে যান একাই।

চরভদ্রাসনের মানুষের দীর্ঘদিনের সমস্যা হলো স্বাস্থ্য সেবা।উপজেলায় স্বাস্থ্য কম্পেলেক্স থাকলেও নেই তেমন ডাক্তার,নেই কোন পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি।পর্যাপ্ত ঔষুধের ও ব্যাবস্থা নেই।শুধুমাত্র একজন এস.এ.সি.এম.ও দিয়ে চলে রোগিদের চিকিৎসা। জরুরী কোন রোগি আসলে সেটাও পাওয়া যায়না।এছারা কোন গুরুতর রোগী আসলে তাকে সাথে সাথে জেলায় রের্ফাড করা হয়।সাধারন রোগিদেরও অনেক সময় জেলায় পাঠিয়ে দেওয়া হয়।

আর এই উপজেলাবাসীর তাদের মৌলিক অধিকার স্বাস্থ সেবা (২৪ ঘন্টা) নিশ্চত করতে বুধবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের গেটের সামনে আমরন অনশনে নামে আবরাব নাদিম ইতু।সাথে কিছু স্থানীয় লোকজনও যোগ দেয়।

তিনি বলেন “স্বাস্থ্য সেবা আমাদের মৌলিক অধিকার,সামান্য কাটা ছেরা হলেই আমাদের ফরিদপুরে পাঠানো হয়।আমাদের এখানে স্বাস্থ্য কমোপলেক্স থাকা সত্ত্বেও ,পর্যাপ্ত বাজেট থাকলেও কেন আমাদের ফরিদপুরে রেফার্ড করা হয় ? কেন আমাদের নিম্নপযার্য়ের ঔষুধগুলোও দেওয়া হয়না ? চরভদ্রাসন হাসপাতালের এই অনিয়ম ও দুর্নীতি যতক্ষন পর্যন্ত বন্ধ না হবে ততক্ষন আমি আমরন অনশন চালিয়ে যাব”।

এ ব্যাপারে চরভদ্রাসন স্বাস্থ্য কম্পেলেক্সের কর্মকর্তা আবুল কালাাম আজাদের অনুপস্থিতে ডা. রেজওয়ানা জানান,“আমাদের হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে।আগামি বিসিএস এ ডাক্তার নিয়োগ হলে এই সংকট দুর হবে।এছারা নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার বিষয়টা আমরা উপরে জানিয়েছি”।উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মুশা জানান “ডাক্তার সংকটে সিভিল সার্জনের সাথে কথা বলেছি।এছারা চরাঞ্চলের মানুষের সেবার জন্য স্বাস্থ্য কম্পেলেক্স নির্মানের বিষয়ে কাজ চলছে।দ্রুতই সমস্যা সমাধান হবে”।

দুপুর দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকতা জেমসিন সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুশা,চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান,গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলি,স্বাস্থ্য কম্পেলেক্সের ডাক্তার রেজওয়ানা ঘটনা স্থলে এসে চিকিৎসা সেবা নিশ্চিত ও ডাক্তার সংকট দুর করার বিষয়ে কথা বলেন।এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, ডাক্তার সংকট একটি বড় সমস্যা আমরা উপর মহলে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব,এছারা ৩৯ তম বিসিএস এ নতুন ডাক্তার নিয়োগ হবে।এছারা ২৪ ঘন্টা যেন একজন ডাক্তার ও একজন সিএও থাকে সেই ব্যাবস্থা করা হবে।

পরে অনশন কারীর স্বাস্থ্য পরিক্ষা করে তাকে পানি ও জুস পানের মাধ্যমে অনশন ভঙ্গ করানো হয়।এসময় স্থানীয় গনমাধ্যমকর্মী ও জনসাধারন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..