চরভদ্রাসনে মে দিবস পালিত

নাজমুল হাসান নিরব,ফরিদপুর রির্পোটারঃ  ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় আজ পহেলা মে সকাল ১১ টায় সারাদেশের ন্যায় মে দিবস পালিত হয়েছে।
ফরিদপুর জেলা নির্মান শ্রমিক ইউনিয়ন চরভদ্রাসন আঞ্চলিক শাখার উদ্যোগে সকাল ১১ টায় চরভদ্রাসন বাজার গার্লস স্কুল রোডে অবস্থিত নির্মান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক অফিস হতে এক র‍্যালি বের হয়।

শ্রমিক ঐক্যেক জয় হোক”দুনিয়ার মজুদ এক হও, এক হও” উক্ত শ্লোগান নিয়ে র‍্যালিটি উপজেলা চত্বর ও চরভদ্রাসন বাজারের অলিগলি প্রদক্ষিণ করে।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও থানা আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক মোতালেব হোসেন মোল্যা,উপজেলা ভাইস চেয়ারম্যান কাওছার হোসেন,নির্মান শ্রমিক ইউনিয়নের শাখা সভাপতি জুলমত খান ও স্থানিয় শ্রমিক ইউনিয়নের সদস্যগন ও সর্বস্তরের জনগন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।