জমুল হাসান,ফরিদপুর প্রতিনিধিঃ- আজ জাতীয় শোক দিবস।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষীকি।৪৩ বছর আগে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সপরিবারে বঙ্গবন্ধুকে।তার এই অকাল মৃত্যুতে দেশ যেন হাজার বছর পিছিয়ে যায়।কিন্তু বতর্মানে তার সুকন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একে একে পূরন হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন।
তারই ধারাবাহিকতায় আজ সারাদেশের ন্যায় চরভদ্রাসনে বিভিন্ন অনুষ্ঠান ও দোয়ার মাধ্যমে শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ১৫ আগষ্ট বুধবার সকাল ৯টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
একে একে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধাগন , থানা আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা শেষে ১মিনিট নীরবতা পালন করা হয়। তারপর বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর উপজেলা চত্বর থেকে এক বিশাল শোক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদর বাজার প্রদক্ষিন শেষে উপজেলা কমিউনিটি হলে এক আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন,থানা আ’লীগের(ভারপ্রাপ্ত)সভাপতি মোঃ আজাদ খান,সাধারন সম্পাদক মোঃকাউসার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃশফিউদ্দিন খালাশী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত,চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুস সবুর কাজল, থানা ছাত্রলীগ সভাপতি মোঃবেলায়েত হোসেন রুবেল ও সাধারন সম্পাদক মোঃমিজানুর রহমান প্রমুখ।
জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন,দোয়া মাহফিল আয়োজন করা হয়।এছাড়া উপজেলা আ’লীগ ও যুবলীগের উদ্যোগে ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।




