চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান

চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান
টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড করলেন সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান।
শনিবার সকালে খুলনা রেঞ্জ অফিসের অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক শ্রেষ্ঠ পুলিশ সুপারের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন। চলতি বছরের জুন ২৩ খ্রী: মাস থেকে তিনি রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসাবে পুলিশ সুপার তাঁর কৃতিত্বের স্থান ধরে রেখেছেন।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করে জেলা পুলিশ, সাতক্ষীরা।
সভায় সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান টানা অষ্টম বারের মত রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে রেঞ্জ ডিআইজির নিকট থেকে সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।