শোভন দত্ত, চট্টগ্রামঃ নগরীর আউটার স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা। তবে ১০ ডিসেম্বর দুপুর আড়াইটায় এমএ আজিজ স্টেডিয়ামের সামনে বিজয় শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়েজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ।
লিখিত বক্তব্যে তিনি জানান, বিজয় শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্ত্বরে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রমের উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দশ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মঞ্চে স্মৃতিচারণ ও আলোচনা সভায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত থাকবেন।
‘আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার কার্যক্রমের অংশ হিসেবে ‘ক্রীড়াই শক্তি, মাদক থেকে মুক্তি’ এ শ্লোগানকে ধারণ করে ৫ ডিসেম্বর লালদীঘি ময়দানে নগরীর থানাভিত্তিক অনুর্ধব ১৮ বিজয় ফুটবল টুর্নামেন্ট-২০১৭ অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর ‘দূষণমুক্ত কর্ণফুলী চাই, বন্দর রক্ষায় নিয়মিত ড্রেজিং চাই’ শ্লোগানে কর্ণফুলী নদীতে সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
২৮ বছর আগে বিপ্লবতীর্থ চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছিল জানিয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিবছরই বিজয়মেলার আয়োজনের সাথে নতুন নতুন তাৎপর্য সংযুক্ত হয়। এবছর জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য বিষয়ক সংস্থা ইউনেস্কো জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের মহাকাব্যিক ভাষণকে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়াল্ড’ রেজিস্ট্রার এ অন্তভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায় এবারে বিজয়মেলায় নতুন তাৎপর্য যুক্ত হয়েছে। এই ভাষণকে যারা স্বাধীনতার ঘোষণা হিসেবে মেনে নিতে চায় নি তাদের বিরুদ্ধে একটি রুদ্র টর্নোডো নিক্ষিপ্ত হলো। পাশাপাশি মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের চেয়ারম্যান এবিএম আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু শুক্রবার
মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে প্রায় ৪ কোটি টাকার ত্রাণ সামগ্রি বিতরণ করেছে।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের কো-চেয়ারম্যান বদিউল আলম, অমল মিত্র, আবুল মনছুর, মো. জাহাঙ্গীর চৌধুরী, আবু তাহের, পন্টু লাল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু
এ বিভাগের আরো সংবাদ




