শ্রাবন্তী মজুমদার, চট্টগ্রামঃ নিহত শিক্ষার্থী ইসার মায়ের আহাজারি। দুর্ঘটনায় মেহেরুন বেগমের মৃত্যুর খবরে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এক সপ্তাহের মাথায় চট্টগ্রামে সড়কে দুর্ঘটনায় এক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী নিহত হয়েছে।
রোববার সকালে পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছিলা শাহ মার্কেট এলাকায় দুর্ঘটনায় নিহত জান্নাতুল মাওয়া ইসা (১২) বিনিনিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
দুর্ঘটনায় মেহেরুন বেগমের মৃত্যুর খবরে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দুর্ঘটনায় মেহেরুন বেগমের মৃত্যুর খবরে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন
সে বিনিনিহারা বড় বাড়ির বাসিন্দা প্রবাসী দিদারুল ইসলামের মেয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দি নিউজ ডটকমকে জানান, পটিয়া কুসুমপুরা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য মার সাথে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ইশা।
“এসময় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ইসাকে চাপা দেয়।”
স্থানীয়দের সহায়তায় ইসাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই আলাউদ্দিন।
এর আগে গত ১৯ নভেম্বর নগরীর বন্দর মার্কেট এলাকায় টমটমের ধাক্কায় সুমনা আক্তার নামের এক প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী নিহত ও আরেকজন আহত হয়েছিল।
মেহেরুন বেগমের কর্মস্থলের পরিচয়পত্র

এদিকে নগরীতে আরেকটি দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বন্দর থানার মাইলের মাথা এলাকায় ৬ নম্বর রুটের একটি বাস মেহেরুন বেগম (২৬) নামের ওই নারীকে চাপা দেয়।
মেহেরুন কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


