চকরিয়ায় সিলিন্ডারের আগুনে ৬টি বসতবাড়িসহ মন্দির পুড়ে ছাই

চকরিয়ায় সিলিন্ডারের আগুনে ৬টি বসতবাড়িসহ মন্দির পুড়ে ছাই
সুজন চক্রবর্তী-কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের বিস্ফোর হয়ে আগুনে ৬টি বসতবাড়ি  সহ পুড়ে ছাই হয়ে গেছে।লোকনাথ মন্দির আংশিক পুড়ে গেছে, আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।
সোমাবার (১০ মে) রাত ২টার দিকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাটাখালী সুশীল পাড়ায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী দি নিউজকে বলেন, সোমবার রাত ২টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুনের লেলিহান শিখায় মিলন শীল, অনিল শীল, বনমালি শীল, শ্রীধাম শীল, বিধু শীল, ছোটন শীল, প্রদীপ শীলের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে লোকনাথ মন্দিরও আংশিক পুড়ে গেছে।
এতে আরও জানান, মূলত মৃত মিলন শীলের বাড়ি থেকে আগুনের সূত্রপাত বলে জানাই। এতে প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিই।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল হাসান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে গ্যাসের সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে। কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষ বলতে পারবো। এদিকে ক্ষতিগ্রস্তরা দেশের করোনা মহামারী দুর্যোগকালীন সময় নিঃস্ব হয়ে, খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে আগুনের নিলে পুড়ে যাওয়া বসতবাড়ির পরিবারগুলো অসহায় তাদের সবকিছু আগুনে পুড়ে ছাই গেছে।
এদিকে চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী দি নিউজকে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে রান্নার করার জিনিসপত্র এবং প্রয়োজনীয় খাদ্য সহায়তা করবেন জানিয়েছেন। এছাড়া পৌরসভার পক্ষ থেকে ঘর নির্মাণে সহায়তা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।