ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কেন্দ্রিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সাতক্ষীরা, খুলনা বাগেরহাটসহ উপকূলীয় ১৪টি জেলায় কাঁচা-পাকা ঘরবাড়ি, স্কুল, ফসল, গাছপালা, বেড়িবাঁধ, সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেস্পন্স কর্ডিনেশন সেন্টারের প্রতিবেদনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর মাধ্যমে ৫৬ হাজার সেচ্ছ্বাসেবক উপকূলীয় জেলাসমূহে দুর্গতদের সহায়তা প্রদান করেছে।

এছাড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৮ ও ৯ নভেম্বর উপকূলীয় জেলাসমূহে মোট ৪৩০০ মেট্রিক টন চাল, ১ কোটি ৮৫ লক্ষ টাকা নগদ সহায়তা, ১৪ হাজার প্যাকেট শুকনো খাবার, ৯ লক্ষ টাকার শিশু খাদ্য ও ৯ লক্ষ টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।