অসীম মোহন্ত,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি। মহামারী করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে ও সংক্রমণ এড়াতে উপজেলাবাসীকে ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার।
আজ (৩ এপ্রিল) বিকাল ৩ ঘঠিকায় করোনা প্রতিরোধমূলক প্রচারণা ও নিয়মিত নজরদারির অংশ হিসাবে তিনি নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে গিয়ে জনসাধারণ কে অনুরোধ জানান।
এদিকে করোনা মোকাবেলায় উপজেলাতে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে ১১৭ টি বেড প্রস্তুত রাখা হয়েছে। বন্দ ঘোষণা করা হয়েছে সবকয়টি হাট-বাজার। গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরন অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কোভিড-১৯ মোকাবেলায় সবদিক থেকে প্রস্তুত উপজেলা প্রশাসন। তিনি ভাইরাস মোকাবেলায় জনগনকে সহযোগীতা করার জন্য অনুরোধ করেন। একই সাথে গরীব ও অসহায় মানুষদের সহায়তা করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।


