গ্লোরিয়াস ডুমাইন এর পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন

মধুখালী প্রতিনিধিঃ গত মঙ্গলবার ৪ঠা জুন-২০১৯ সন্ধ্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে গ্লোরিয়াস ডুমাইন এর পক্ষ থেকে মোঃ তারিকুল ইসলাম (সবুজ) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ডুমাইন গ্রামের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ঈদ-সামগ্রী বিতরন করার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্লোরিয়াস ডুমাইন সম্পর্কে ও ডুমাইন ইউনিয়নের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডুমাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম লিয়ার সুযোগ্য কন্যা এবং নীলফামারী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাখীছেপ, এছাড়া আরও আলোচনা করেন গ্লোরিয়াস ডুমাইন শিল্প বিষয়ক সম্পাদক বিশিষ্ঠ শিল্পপতি মোঃ হাসান উদ্দীন বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জিহাদ হোসেন (এ্যানী), সহ-সভাপতি এ্যাডঃ মাহবুবুল হাসান (চুন্নু), ডুমাইন যুদ্ধকালীন কমান্ডার মোঃ মহাসীন আলী বিশ্বাস (বাচ্চু), ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), সহ-সভাপতি মোঃ আকমল হোসেন মোল্যা, মোঃ রওশন ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, সহকারী শিক্ষক মোঃ আঃ কুদ্দুস মোল্যা (অবঃ), ডুমাইন পশ্চিমপাড়া শাহী মসজিদের সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আরো অনেকে। পরে গ্লোরিয়াস ডুমাইন এর পক্ষ থেকে নীলফামারী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাখীছেপকে ফুলের শুভেচ্ছা দিয়ে এবং দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করে অনুষ্ঠান শেষ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।