গ্রেনেড হামলায় অভিযুক্ত আসামিদের ফাঁসির দাবিতে মাগুরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিনিধি ॥ ২১ আগোষ্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের ফাঁসির দাবী ও জাতীয় ঐক্যের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের নিয়ে বাংলাদেশের উন্নয়নকে ব্যহত করার চক্রান্তের বিরুদ্ধে গতকাল বুধবার মানববন্ধন সমাবেশ করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ মাগুরা জেলা শাখা। বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার চার উপজেলার সহস্রাধিক মানুষ অংশ নেন।

এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি খান তানজেল হোসেন, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, বঙ্গবন্ধু সৈনিকলীগ মাগুরা জেলা শাখার সভাপতি মিন্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক কর্পোরাল (অব) আকরাম লস্কার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল আলম প্রমুখ।

বক্তারা ২১ আগোষ্ট সন্ত্রাস বিরোধী জনসভায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলা মামলার আসামীদের ফাঁসির দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।