× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পিআইডি

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য নিয়ে গণশুনানি জানুয়ারিতে

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
erc

দেশের ছয় বিদ্যুৎ বিতরণ কোম্পানির গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রস্তাবনার ওপর আগামী জানুয়ারিতে গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ৮ এবং ৯ জানুয়ারি রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে বিলাল পাঁচটা পর্যন্ত শুনানি চলবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বিইআরসি।

বিইআরসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ বিতরণ (খুচরা) ট্যারিফ প্রবিধানমালা, ২০১৬ অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) বিদ্যুতের খুচরা ট্যারিফ পুনর্নির্ধারণের জন্য কমিশনে প্রস্তাব/আবেদন দাখিল করেছে। ওই প্রস্তাব/আবেদনগুলো পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কমিশনের মাধ্যমে গঠিত কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী ইতোমধ্যে কমিশন গ্রহণ করেছে।

কমিশন জানায়, শুনানিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে আগামী ১ জানুয়ারির মধ্যে শুনানি-পূর্ব লিখিত বক্তব্য/মতামত কমিশনে পাঠানোর অনুরোধ করা হয়েছে। শুনানিতে অংশগ্রহণের জন্য কমিশনে নাম তালিকাভুক্তির জন্যও অনুরোধ করেছে বিইআরসি।

এতে আরও উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা উল্লিখিত তারিখে অনুষ্ঠেয় শুনানিতে অংশগ্রহণপূর্বক বাবিউবো, বাপবিবো, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো এবং নেসকোর বিদ্যুতের খুচরা ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাব/আবেদন বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করতে পারবেন।

আগামী ৮ জানুয়ারি পিডিবি, আরইবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো এবং নেসকোর প্রস্তাবিত দামের শুনানি করা হবে। একদিনে শুনানি শেষ করা না গেলে প্রয়োজনে পর দিন ৯ জানুয়ারিও শুনানি অব্যাহত রাখা হবে।

বিদ্যুতের খুচরা ট্যারিফ পরিবর্তনের প্রস্তাব/আবেদনসমূহের অনুলিপি অফিস চলাকালীন কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া কমিশনের ওয়েব সাইট www.berc.org.bd থেকেও ডাউনলোড করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..