গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে পরিবারের ৫ জন দগ্ধ এবং ৭টি গবাদি পশু মৃত

অসীম মোহন্ত, ধুনটঃ বগুড়ার ধুনটে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে বসতবাড়ি লন্ডভন্ড ও ৫ জন আহত হওয়ার পাশাপাশি ৭টি গবাদি ছাগল মারা যায়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামে এ বিষ্ফোরনের ঘটনা ঘটে। বিষ্ফোরনে আহতরা হলো উপজেলার ঝিনাই গ্রামের আব্দুল্লাহর স্ত্রী ছানোয়ারা খাতুন (৫০), তার ছেলে আশাদুল ইসলাম (৩০), ফজলুল হকের ছেলে মিজানুর রহমান (২২), আবুল কালামের ছেলে নজরুল ইসলাম (৩০) ও ফরিদ উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২২)। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা উপলক্ষে ধুনট ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে মেলা বসে। সেই মেলায় ছোট বাচ্চাদের খেলনা বেলুন বিক্রির উদ্দ্যোশে ঘটনার সময় ঝিনাই গ্রামের আব্দুল্লাহর ছেলে আশাদুল ইসলাম তার নিজ বাড়ীতে সিলিন্ডারে ভিতরে বিভিন্ন পদার্থ দিয়ে গ্যাস তৈরি করছিলো।

এসময় বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরন হয়। এতে বাড়িতে থাকা ৫জন আহত হয়, ৭টি গবাদি ছাগল মারা যায় এবং ৩টি টিনের তৈরি বসত ঘর লন্ডভন্ড হয়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ধুনট থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনায় ৫জন আহত হয়েছে, ৭টি গবাদি ছাগল মারা গেছে এবং ৩টি টিনের তৈরি বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।