× Banner
সর্বশেষ
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে?

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদী পৌরসভার মেয়র দাবি করে মামলার আবেদন

Kishori
হালনাগাদ: সোমবার, ২ জুন, ২০২৫
মেয়র দাবি করে মামলার আবেদন

পৌরসভার বৈধ মেয়র দাবি করে সোমবার (২ জুন) দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছে। মামলাটি দায়েরের জন্য আবেদন করেছেন ২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের নির্বাচনে গৌরনদী পৌরসভায় বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান।

আদালতের বিচারক মো. ইউনুস খান আবেদনটি পরবর্তী শুনানীর জন্য রেখে দিয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান। তৎকালীন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান বর্তমানে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন সময়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নানের ব্যাপক জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হারিছুর রহমান তার ক্যাডার বাহিনীর মাধ্যমে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও কারচুপি করে বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে নিয়েছে।

সূত্রমতে, ওই নির্বাচনের পর ২০২৪ সালের ২৬ জুন স্বচ্ছ ভোটাধিকারের মাধ্যমে গৌরনদী পৌরসভায় আরেকটি উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া তার প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের প্রার্থী এইচএম জয়নাল আবেদীনকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সারাদেশের ন্যায় জনতার মেয়র বলেখ্যাত আলাউদ্দিন ভূঁইয়াকেও অপসারন করা হয়।

দীর্ঘদিন পর মামলা দায়েরের জন্য আবেদনের বিষয়ে বিএনপি নেতা শরীফ জহির সাজ্জাদ হান্নান জনকণ্ঠকে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় দানব বলে খ্যাত হারিছুর রহমানের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে মামলা দায়ের করা হয়নি। তিনি আরও বলেন, আদালতের বিচারক পরবর্তী শুনানীর জন্য মামলার আবেদনটি রেখে দিয়েছেন। আশা করছি আদালতের রায়ে আমি ন্যায় বিচার পাবো।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের গৌরনদী পৌরসভার নির্বাচনের দিন ভোট কেন্দ্রে পেশী শক্তি প্রয়োগের মাধ্যেমে বিভিন্ন অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে তৎকালীন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান ভোট বর্জন করেছিলেন। ওইদিন বিকেলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে দক্ষিণ বিজয়পুরস্থ নিজ বাড়িতে তিনি (শরীফ জহির সাজ্জাদ হান্নান) ভোট বর্জনের ঘোষনা করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..