“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এর আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, উপজেলা সমবায় সমবায় কর্মকর্তা আফসানা সাখী, কালবের সাবেক পরিচালক রাসেদুজ্জামান ঝিলাম, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি রাহাদ হোসেন স্বপন।
বক্তব্য রাখেন সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মোঃ ফকরুল আলম, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম।


