গৌরনদীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

গৌরনদীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার পাঁচশ’ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে ২০২০-২১ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর সার ও বীজ বিতরণের উদ্বোধণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা এগারটায় উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।