× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুকে লাথি মেরে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ ॥ স্বামী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
অন্তঃসত্ত্বা গৃহবধুকে লাথি মেরে মুখে বিষ

বরিশালের গৌরনদীতে ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে লাথি, কিল ও ঘুষ মেরে মুমুর্ষু করে মুখে বিষ ঢেলে দুই মাসের অন্তঃসত্ত্বা সমাপ্তি সোম (২৬) নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদ করার জন্য বুধবার সন্ধ্যায় স্বামী অসিম সোম (৩২)কে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, গত ১১ বছর পূর্বে গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের সুনীল সোমের পুত্র অসিম সোমের সঙ্গে আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি গ্রামের স্বপন বিশ^াসের কন্যা সমাপ্তি বিশ^াসের সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের সময় শ^শুর মেয়ে জামাতাকে আড়াই ভরি স্বণালংকার ও নগদ ৪০ হাজার টাকা যৌতুক দেয়। তাদের সংসারে ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের ভাই সাগর বিশ^াস (২২) অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে ভগ্নিপতি অসিম সোম যৌতুকের দাবিতে আমার বোন সমাপ্তিকে প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন করতো। ভগ্নিপতি অসিম সোমকে ফ্রিজ কিনতে, দেনা (ঋণ) দিতে ও পান বরজ নির্মাণ করতে সম্প্রতি বাবা (শ^শুর) কয়েক দফায় তাকে (অসিম) প্রায় তিন লাখ টাকা যোতুক দেয়। পান বরজ মেরামত করতে ২০ হাজার টাকা যৌতুক নেওয়ার জন্য ভগ্নিপতি অসিম আমার বোন সমাপ্তিকে গত ৭ সেপ্টেম্বর আমাদের (বাবার) বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা-মা ভারতে বেড়াতে যাওয়ায় দাবিকৃত যৌতুকের ২০ হাজার টাকা না নিয়ে আমার বোন মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্বামীর বাড়িতে যায়। দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে লাথি, কিল ও ঘুষি মেরে আমার বোন সমাপ্তিকে অজ্ঞান করে ফেলে। এ সময় বোনের স্বামী ও শ^শুর বাড়ির লোকজনে মুখে বিষ ঠেলে দেয়। এরপর মুমুর্ষু অবস্থায় সমাপ্তিকে শ^শুর বাড়ির লোকজনে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃমুর্ষু অবস্থায় বোন সমাপ্তিকে বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যৌতুকের দাবিতে আমার বোন সমাপ্তিকে হত্যা করা হয়েছে বলে সাগর বিশ^াস অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আমার লিখিত অভিযোগ পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন ও এসআই মোঃ ইলিয়াস ঘটনাস্থল পরিদশন করে ভগ্নিপতি অসিম সোমকে আটক করে থানায় নিয়ে আসেন।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, বরিশাল শেবাচিম হাসপতাল মর্গে গতকাল বুধবার দুপুরে সমাপ্তি’র লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী অসিম সোমকে থানা আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন জানান।


এ ক্যটাগরির আরো খবর..