× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে ব্রীজের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত একই পরিবারের ৩ জন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

ব্রীজের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে পিতা-পুত্রসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন গোপালগঞ্জে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

আজ বৃহস্প‌তিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভা‌টিয়াপাড়া ফ্লাইওভারের উপর ওঠার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিংগাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার পিতা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।

আহত খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন (২২) ও ড্রাইভার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা গ্রামের শামীমকে (২৫) মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কা‌শিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জা‌নান, একটি প্রাইভেট কারে করে একই পরিবারের ৫ জন ঢাকা থেকে খুলনা যা‌চ্ছিলেন। এসময় প্রাইভেটকারটি ফ্লাইওভারে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হা‌রিয়ে ফেললে রে‌লিং এর সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে সিংগাপুর প্রবাসী ইমদাদুল, তার বাবা জিয়ারুল ও ভগ্নিপতি সাজ্জাদ নিহত হন। এসময় অপর দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতদের মরদেহ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..