গোপালগঞ্জে করোনার ঝুঁকি এড়াতে ১১ জন হোম কোয়ারেন্টাইনে

গোপালগঞ্জে করোনার ঝুঁকি এড়াতে ১১ জন হোম কোয়ারেন্টাইনে

গোপালগঞ্জে করোনার ঝুঁকি বিবেচনায় ১১ জন হোম কোয়ারেন্টাইনে। এদের মধ্যে টুঙ্গিপাড়ার ৩ জন, কোটালীপাড়ার ৩ জন, মুকসুদপুরের ২ জন এবং কাশিয়ানীর ৩ জন রয়েছে।

করোনাভাইরাস ঝুঁকি বিবেচনায় গোপালগঞ্জে বিভিন্ন দেশ থেকে আসা ১১ জন  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন, কোটালীপাড়ায় ৩ জন, মুকসুদপুরে ২ জন এবং কাশিয়ানীতে ৩ জন।  শনিবার থেকে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, ১১ জনের সবাই ইতালি, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরব থেকে দেশে এসেছেন। তবে সবাই সুস্থ আছেন। তারা এখনো করোনাভাইরাসে আক্রান্ত হননি। তিনি আরও জানান, স্বাস্থ্য কর্মীরা সব সময়ই তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।