গুলিস্তানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গুলিস্তানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিএনপির ডাকা নবম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন পীর ইয়ামেনী মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে বাসটিতে আগুন দেওয়া হয়।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে পীর ইয়ামেনী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বাসটি তানজিল পরিবহনের বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। সঙ্গে সঙ্গে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

এদিকে গাজীপুরের কাশিমপুরে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকালে কাশিমপুরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে। ঠিকানা পরিবহনের ওই বাসটি চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।