ডাসারে গুলিসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডাসারে গুলিসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ডাসার  প্রতিনিধিঃ  মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে ১১০ রাউন্ড গুলিসহ কাজী ইশতিয়াক উদ্দিন ফয়সাল(২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গতকাল গ্রেফতার করে ডাসার থানা  পুলিশ।
কাজী ফয়সাল কালকিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী হেমায়েত উদ্দিন হিমু কাজীর ছেলে। তার বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর এলাকার আমিরিয়া গোপালপুর গ্রামের আ’লীগ নেতা কাজী হেমায়েত উদ্দিন হিমু কাজীর ছেলে কাজী ইশতিয়াক উদ্দিন ফয়সাল বুধবার দুপুরে একটি মোটরসাইকেল যোগে ডাসার বাজার থেকে ভুরঘাটার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পূর্বখান্দুলি বাসতলা চৌরাস্তার একটি মুদির দোকানের সামনে পৌছলে প্রথমে ডাসার থানা পুলিশ তাকে দেখে গতি রোধ করেন।
এসময় ফয়সাল পুলিশের টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানো চেষ্টাকালে তাকে ডাসার থানার এসআই মেহেদী হাসান, এ এস আই সরিফুজ্জামান ও  এসআই আলী হোসেন মিলে আটক করে। এসময় তার কাছ থেকে ২২ বোর রাইফেল/ পিস্তলের ৯৫ রাউন্ড গুলি, ১২ বোরের বন্দুকের কাতুর্জ ১৫পিচ, একটি ধারালো চাকু, একটি মোবাইল সেট, দুইটি সিম ও একটি মোটার সাইকেল উদ্ধার করে পুলিশ।
এঘটনায় ফয়সালের বিরুদ্ধে ডাসার থানার এসআই মেহেদী হাসান খান বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন এবং তাকে আজ দুপুর ১২ টার দিকে  জেল হাজতে প্রেরন করা হয়।
এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ফয়সালকে ১১০ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।