গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশীর প্রতিবাদে মেহেরপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর (২৫/০৫/১৭) ঃ  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশীর প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।এ সময় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতা-কর্মীরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বোসপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা অংশ গ্রহন করেন । বিক্ষোভ সমাবেশে শেষে বিভিন্ন শ্লোগানএর মাধ্যমে ওই কর্মসূচি শেষ হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।