দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : আম আদমি পার্টির প্রভাবশালী নেতা তাহির হোসেনের নেতৃত্বে,সম্প্রতি পুলিশ অফিসার অঙ্কিত শর্মাকে নৃশংস ভাবে খুনের মধ্য দিয়ে, দিল্লিতে যে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতার সূচনা হয় ; সেই সহিংসতার প্রধান সিপাহসালার মহম্মদ শাহরুখকে আজ পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ।
বিগত ২৩ ফেব্রুয়ারি সাম্প্রদায়িক সন্ত্রাস কবলিত দিল্লির নীরিহ মানুষদের রক্ষা করতে এগিয়ে আসা পুলিশ বাহিনীর উপর গুলি বৃষ্টি করেছিল এই মোহাম্মদ শাহরুখ।
সোশ্যাল মিডিয়ার বিশাল অসাধু চক্র এবং সেক্যুলার মিডিয়া মহম্মদ শাহরুখকে হিন্দু প্রমাণ করার জন্য – ঐ শাহরুখকে কাল্পনিক অনুরাগ মিশ্র নাম দিয়ে প্রচার চালাতে থাকে যে, হিন্দু সন্ত্রাসবাদীরা দিল্লিতে মুসলিম গণহত্যা চালাচ্ছে। মমতা ব্যানার্জি – প্রিয়াঙ্কা গান্ধীর মত রাজনীতিবিদরা ওই মিথ্যা অপপ্রচার সমূহকে সমর্থন জানিয়ে পরিকল্পিত মুসলিম হত্যার অভিযোগ এনে বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি খারাপ করে ফেলে।
অবশেষে আজ মঙ্গলবার, গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি উত্তর প্রদেশের বরেলি থেকে পুলিশ মোহাম্মদ শাহরুখকে গ্রেফতার করেছে।



