× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Mass-beating.jpg

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক  নিহত হয়েছেন।  এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার কালিকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।  তবে তার বয়স আনুমানিক ৪০ বছর।

আহত ব্যক্তিরা হলেন—  বগুড়া সদর উপজেলার ক্ষেত্রদামা এলাকার দেলোয়ার হোসেন (২৮), একই জেলার শিবগঞ্জ উপজেলার গেওনা এলাকার নাহিদ মিয়া (২৮), একই উপজেলার তাতভৈরা এলাকার হাসান আলী (৩২), নওগাঁর তেজনন্দী পাতবাইন এলাকার গাজী হোসেন (৩৪) ও টাঙ্গাইলের আলমগীর হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গরুচোরের একটি চক্র উপজেলার নাগরী ইউনিয়নের কালিকুঠি গ্রামে হানা দেয়। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।  এ সময় তাদের গণপিটুনিতে এক চোর ঘটনাস্থলেই মারা যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুবনা খানম জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। তবে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।


এ ক্যটাগরির আরো খবর..