গাছ মানুষের জীবনের সবচেয়ে উপকারি বন্ধু- শেখ আফিল উদ্দিন এমপি

বেনাপোল প্রতিনিধিঃ ৮৫ যশোর ১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন গাছ মানুষের জীবনের সবচেয়ে উপকারি বন্ধু। বৃক্ষ নামের এ অকৃত্রিম বন্ধুরা সার্বক্ষনিক আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। যা না থাকলে সমগ্র পৃথিবীতে প্রাণী জগতের বেঁচে থাকা একটি মুহুর্তও সম্ভব নয়।

এজন্য আমাদের প্রত্যেকের উচিৎ একটি করে হলেও গাছ লাগাতে হবে। তা না হলে একদিন মানুষসহ সমগ্র প্রাণীজগত অক্সিজেনের অভাবে মৃত্যুরকোলে ঢোলে পড়বে। মঙ্গলবার, শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফলদ বৃক্ষ মেলা-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসাবে একথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীসহ সূধীবৃন্দদের নিয়ে বিশাল লম্বা লাইনে বর্ণাঢ্য র‌্যালী শেষে বাগআচড়া ইনিয়ন পরিষদের সামনে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যূরালের ফলক উম্মোচন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ আফিল উদ্দিন এমপি। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। আলোচনা শেষে বৃক্ষ নিধনের উপর নাটিকা, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উক্ত স্কুলের শিক্ষার্থীরা। পরে মেলার সকল বৃক্ষ স্টল ঘুরে পরিদর্শন করেন সাংসদ আফিল উদ্দিন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত ফলজ ও বৃক্ষ মেলায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ্য ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার প্রমুখ।

এসময় উক্ত স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মী ও সূধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন বাগ আঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।