× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধার তিন পৌরসভার মূল প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগ ও বিএনপি

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  গাইবান্ধার তিনটি পৌরসভার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন আ’লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। পৌরসভা গুলো হলো- গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ মেয়র । তবে সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আ’লীগের প্রতিদ্বন্দ্বী আ’লীগ এমনটাই ধারণা করছেন এলাকার সাধারন ভোটাররা।

গাইবান্ধা সদর পৌরসভা : এই পৌরসভায় মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল আলম, আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও বিএনপি প্রার্থী শহীদুজ্জামান শহীদের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে পৌরবাসীর ধারনা। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আনোয়ার-উল-সারওয়ার, মির্জা হাসান, জামায়াত নেতা ও স্বতন্ত্র প্রার্থী একেএম ফেরদৌস আলম এবং স্বতন্ত্র সরদার রোকোনুজ্জামান। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৭৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
গোবিন্দগঞ্জ পৌরসভা : এই পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান ও বিএনপি প্রার্থী মো. ফারুক আহমেদের মধ্যে জয়-পরাজয় নির্ধারন হবে। এ ছাড়া জাতীয় পার্টি প্রার্থী আকতার হোসেন জুয়েল এবং ওয়ার্কার্স পার্টির প্রার্থী আব্দুল মতিন মোল্লা আছেন নির্বাচনী মাঠে। এখানে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্ধিতা করছেন।

সুন্দরগঞ্জ পৌরসভা : এই পৌরসভায় মেয়র পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । তাদের মধ্যে সাবেক মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, বিএনপি প্রার্থী আজাদুল করিম প্রামাণিক নিপু এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম মাসুদ উল ইসলাম চঞ্চলের মধ্যে সমান সমান লড়াই হবে বলে ধারনা পৌরবাসীর । এছাড়াও বড় অংকের ভোট টানবেন আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) প্রার্থী আলহাজ্ব মশিয়ার রহমান । এর বাইরে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান, জাসদের প্রার্থী শাহাদত হোসেন সবুজ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহীন আহমেদ সবুজ ও আরেক বিদ্রোহী প্রার্থী দেবাশীষ কুমার সাহা। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্ধিতা করছেন। গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম জানান,  গাইবান্ধার ৩ পৌরসভার ৫২ কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যার আগে নির্বাচনের সকল সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে । নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষে কঠো


এ ক্যটাগরির আরো খবর..