× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গরুর ভাজা মাংস ব্যাপক জনপ্রিয় ভারতের যে রাজ্যে

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারত হিন্দু প্রধান দেশ, এখানে গো হত্যা চরম অপরাধের শামিল। সেখানে গরুর মাংস খাওয়া, এমনকি বাড়িতে গরুর মাংস রাখা নিয়ে ঘটে যাচ্ছে তুলকালাম কাণ্ড। রীতিমতো প্রাণও দিতে হয়েছে। অথচ সেখানে রয়েছে এমন একটি রাজ্য যেখানে গরুর ভাজা মাংস ব্যাপক জনপ্রিয়। খবর বিবিসির।

খবরে বলা হয়, যারা ভারতের দক্ষিণের শহর কেরালায় যাবেন তারা অনেকেই সেখানে গো মাংসের জনপ্রিয়তা দেখে অবাকই হবেন। একটি দামী রেস্টুরেন্টের শেফ মনোজ নায়ার গো মাংসকে রীতিমতো সেক্যুলার মিট বা ধর্মনিরপেক্ষ মাংস বলে আখ্যা দিলেন।

তিনি বলেন, “কেরালায় হিন্দু, মুসলিম বা খ্রিস্টানদের একই টেবিলে বসে গরুর ভাজা মাংস খেতে দেখা যায়। এখানে এক প্লেট মাংসকে ঘিরে চলবে সখ্যতা সে তাদের জাত যাই হোক না কেন”

ভারতে বেশির ভাগ রাজ্যেই গরু জবাই ও মাংস খাওয়া নিষিদ্ধ বিশেষ করে উত্তর, মধ্য ও পশ্চিম ভারতে। হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংস খাওয়াকে ঘিরে সহিংসতা বেড়েছে বলে মনে করা হচ্ছে। তার মাঝেই ৫৫ শতাংশ হিন্দু প্রধান কেরালায় চলছে গরুর মাংস ভক্ষণ।

খবরটিতে এও বলা হয়, এমনকি তরুণ প্রজন্মের কয়েকজন ফেইসবুকে বিফ জনতা পার্টি বলে একটি দলও চালু করেছে সংক্ষেপে যার নাম বিজেপি।


এ ক্যটাগরির আরো খবর..