গত ২৪ ঘণ্টায় দেশে ১৩৫২০টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৬৯৯ জন। সুস্থ হয়েছেন ১,৬৪৮ জন এবং মৃত্যু বরণ করেছেন ১৬ জন।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৩ হাজার ৬২০ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৪ লাখ ৭০ হাজার ১৬৪টি। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,১০৮ জনে। গতকালের চেয়ে মৃত ও শনাক্তের সংখ্যা আজ কমেছে।
এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪১ হাজার ৪১৬ জনে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৭০৩ জন (৭৭ শতাংশ) ও নারী এক হাজার ৪০৫ জন (২৩ শতাংশ)।



