গত ২৪ ঘণ্টায় করোনার সর্বশেষ আপডেট

গত ২৪ ঘণ্টায় করোনার সর্বশেষ আপডেট

গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১৪,৭৪৭টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত হয়েছে ১৭৯২ জন। সুস্থ হয়েছে ২৪৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মৃত্যু বরণ করায় সব মিলিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৬৬৮ জনে।

মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী নয়জন। ৩৪ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গেল ২৪ ঘণ্টা করোনায় নতুন করে আক্রান্ত ১৭৯২ জন সহ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনে।

গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।